শরিকার কাজে আরবি ভাষা শিক্ষা ৩ (৮)
আইয়্যু উম্মাল ইজি জোওয়া মাস'না গাবল শুগুল আওয়াল রাক্কিব বাছামা ।
➡️⬇️
কোন শ্রমিক ফ্যাক্টরীতে আসলে কাজের পূর্বে প্রথমে ফিঙ্গার দিবে
আমেল = শ্রমিক➡ عامل
উম্মাল = শ্রমিকগণ عمال
আইয়্যু উম্মাল = কোন শ্রমিক➡أي عمال
ইজি = আসবে/আসা➡ يج
জোওয়া = ভিতরে➡جؤ
জোওয়া মাস'না = ফ্যাক্টরীর ভিতরে
গাবল শুগুল = কাজের পূর্বে ➡ قبل شغل
আওয়াল = প্রথমে ➡اول
বাছামাহ = ফিঙ্গারপ্রিন্ট➡بصمه
রাক্কিব বাছামাহ = ফিঙ্গারপ্রিন্ট দিবে➡ركب بصمه
গাবল দখুল জোওয়া শারিকা ইলবেস কামামা।
➡️⬇️
কোম্পানির ভিতরে প্রবেশ করার পূর্বে মাস্ক পরিধান করবে।
দুখুল/মাদখাল = প্রবেশের স্থান➡مدخل/داخل
গাবল দুখুল = প্রবেশের পূর্বে➡قبل داخل
জোওয়া শারিকা = কোম্পানির ভিতরে➡شركه
ইলবাস = পরিধান করা➡البس
কামামা = মাস্ক➡كمام
ইলবাস কামামা = মাস্ক পরিধান করবে➡البس كمام
ভিডিও লিংক
শুগুল মাক্কিনা = মেসিন চালাও➡شغل ماكينه
🇧🇩
শুফ মাক্কিনা শুগুল কেইফ
شوف ماكينه شغل كيفكيف؟
➡️⬇️
মেসিনটা দেখ কেমন চলতেছে
শুফ = দেখ➡شوف
মাক্কিনা = যে কোন মেসিন কে বলা হয়➡ماكينه
শুগুল কেইফ = কেমন চলতেছে⬇➡شغل كيف
ইনতাজ আলাতুল সাউয়ি জাররিব
➡️⬇️
প্রডাক্ট সবসময় চেক করবে
ইনতাজ/মুনতাজ = প্রডাক্ট➡المنتج
আলাতুল = সবসময়➡على طول
জাররিব = চেক করা➡
সাউয়ি জাররিব = চেক করবে➡
মুনতাজ ইজী খারবান ফি মাক্কিনা অদ্দি বাররা।
➡️⬇️
মেসিনের প্রডাক্ট খারাপ আসলে বাহিরে ফেলে দিবে।
খারবান = খারাপ➡خربان
মুনতাজ ইজি খারবান = প্রডাক্ট খরাপ আসলে
المنتج يج خربان
ফি মাক্কিনা = মেসিনে➡في ماكينه
বাররা = বাহিরে➡برا
অদ্দি বাররা = বাহিরে ফেলে দিবে➡ودي برا
🇧🇩শরিকার কাজে আরবি ভাষা শিক্ষা ২
ইজা ইনতাজ ইজি কুয়ীজ ফি মাক্কিনা সাউয়িত তাগলিফ।
➡️⬇️
যদি মেসিনে মাল ভাল আসে প্যাকিং করবে।
ইজা = যদি/যখন➡اذا
ইনতাজ ইজি কয়ীজ = মাল ভাল আসে➡
সাওয়িত তাগলিব = প্যাকিং করবে➡
ইশরীন হাব্বা ইজি সাউয়ি উলবা
➡️⬇️
বিশটা আসলে বক্স করবে।
ইশরীন হাব্বা ইজি = বিশটা আসলে➡
সাওয়ি উ’লবা=বক্স করবে
ফি জোওয়া ওয়াহেদ কার্টুন খাল্লি
আরবা'য়ীন উলবা
বা'দেন সাউয়ি লাসাক।
৷ ➡️⬇️
এক কার্টুনে চল্লিশটি বক্স রাখবে তারপর কস্টিপ লাগাবে।
ফি জোওয়া ওয়াহেদ কার্টুন = এক কার্টুনে
খাল্লি আর’বায়ীন উ‘লবা = চল্লিশ বক্স রাখবে
বা'দেন = পরে ➡ بعدين
লাসাক = কস্টিপ➡لصق
সাউয়ি লাসাক = কস্টিপ লাগাবে ➡سوي لصق
সাউয়ি লাসাক খালাস হুতু কার্টুন
ফোওক তাবলিয়া।
➡️⬇️
কস্টিপ লাগানো শেষ হলে কার্টুন
তাবলিয়ার উপরে রাখবে।
খালাস = শেষ➡خلاص
সাওয়ি লাসাক খালাস = কস্টিপ লাগানো শেষ➡سوي لصق خلاص.
হুতু = রাখা➡حط
হুত্তু কার্টুন = কার্জুন রাখবে➡حط كرتون
ফওক তাবলিয়া = তাবলিয়ার উপরে➡
তাবলিয়া = মাল প্রডাকশনের পর যার উপরে সংরক্ষণের জন্য রাখ হয়➡
🇧🇩
আইয়্যু মুশকিলা মাফি গাবল ওয়াক্তুর রাহা মাফি ওয়াগ্গেফ মাক্কিনা তামাম।
⬇️➡️
কোন সমস্যা না হলে ব্রেক টাইমের পূর্বে মেসিন বন্ধ করবে না,ঠিক আছে।
আইয়্যু মুশকিলা মাফি = কোন সমস্যা না থাকলে➡
গাবল ওয়াত্তুর রাহা = ব্রেক টাইমের পূর্বে➡
মাফি ওয়াগ্গেফ মাক্কিনা = মেসিন বন্ধ করবেনা
ওয়াক্তুর রাহা মিতা = ব্রেক টাইম কখন?➡
ওয়াক্তুর রাহা ওয়া গাদা মিন সা'আ ইতনা আশার ওয়া নুস।
➡️⬇️
ব্রেক ও দুপুরের খাবার সাড়ে বারোটা থেকে।
কাম দাগিগাহ ওয়াত্তুর রাহা?= ব্রেক টাইম কত মিনিট?➡
খামসাহ আরবা'য়ীন দাগিগাহ = পঁয়তাল্লিশ মিনিট➡
কাম ? = কত➡
দাগিগাহ = মিনিট➡
