লজ্জা
ইসলাম একটি লজ্জা উপলব্ধি, সদয় হওয়া এবং উত্তম আচরণের ধর্ম
8- عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَا كَانَ الفُحْشُ فِيْ شَيْءٍ إِلاَّ شَانَهُ، وَمَا كَانَ الحَيَاءُ فِيْ شَيْءٍ إلاَّ زَانَهُ".
(جامع الترمذي, رقم الحديث 1974, و سنن ابن ماجه, رقم الحديث 4185, واللفظ للترمذي, قَالَ الإمام الترمذي: هذا حديث حسن غريب, وصححه الألباني).
8 - অর্থ: আনাস [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে বস্তুর মধ্যে অশ্লীলতা বা কঠোরতা থাকবে, সে বস্তুটি বিকৃত ও অকল্যাণকর হয়ে যাবে, আর যে বস্তুটির মধ্যে লজ্জা-শরম পাওয়া যাবে, সে বস্তুটি সুন্দর ও মঙ্গলদায়ক হয়ে যাবে”।
[জামে তিরমিযী, হাদীস নং 1974 এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং 4185। তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান এবং গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:
আবু হামজা আনাস বিন মালিক আল আনসারী [রাদিয়াল্লাহু আনহু] একজন বিশিষ্ট সাহাবী। হিজরতের 10 বছর পূর্বে মাদীনাতে তাঁর জন্ম হয়, ছোটকালে নাবালক অবস্থাতেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সান্নিধ্যে ধারাবাহিক ভাবে 10 বছর যাবৎ থেকে তাঁর খাদেম-সেবক হিসেবে সর্বোত্তম উপাধি লাভ করেন। এবং আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত তিনি তাঁর দেখমতে রত থাকেন। অতঃপর দামেশকে চলে যান, সেখান থেকে বাসরায় গমন করেন। তিনি অনেক হাদীস বর্ণনা করেছেন, তার বর্ণিত হাদীসের সংখ্যা 2285 টি। তিনি বাসরা শহরে একশত বা তার অধিক বয়স প্রাপ্ত হয়ে সন 93 হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] ।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। ইসলাম হলো একটি লজ্জা উপলব্ধি, সদয় হওয়া এবং উত্তম আচরণের ধর্ম; তাই এই ধর্ম মানুষকে নিষ্ঠুর ও অশালীন কথা, কাজ এবং গুণাবলী হতে সতর্ক করে।
2। আল্লাহর ধর্ম ইসলামে লজ্জা অনুভব করার বিষয়টি হলো একটি সুন্দর এবং প্রশংসনীয় গুণাবলীর অন্তর্ভুক্ত বিষয়; তাই মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন এই সুন্দর প্রশংসনীয় গুণের দ্বারা অলংকৃত ও সুসজ্জিত হয়।
3। লজ্জা অনুভব করার বিষয়টি মুসলিম ব্যক্তিকে আল্লাহর আনুগত্যের কাজে সজাগ বা সচেতন রাখে এবং তাকে পাপ বা অ